জাতীয়

জ্বালানি সরবরাহ কমানোর হার ২৫ থেকে ১৫ শতাংশ করল বিপিসি

ঢাকা, ১১ মার্চ – দেশের বিভাগীয় শহরগুলোর পাম্পে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। চলমান বৈশ্বিক সংকটের মধ্যে দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ১১ মার্চ বিপিসির সচিব শোহিনা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিভাগীয় শহরগুলোতে পেট্রোল এবং অকটেন বিক্রির গড় পরিমাণ ২৫ শতাংশ কমানোর পূর্ববর্তী সিদ্ধান্তের পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এই হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে পাম্পগুলোতে ১৫ শতাংশ কম জ্বালানি সরবরাহ করা হবে। হ্রাসকৃত এই বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language