আইন-আদালত

ঢাকা-১৩ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেলেন মামুনুল হক

ঢাকা, ১১ মার্চ – মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন–এর একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এই আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ববি হাজ্জাজ। মামুনুল হক জামায়াত জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

এর আগে বিভিন্ন আসনের ২৫ জনের বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। আদালত শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি করছেন।

এনএন/ ১১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language