জাতীয়

রাইড শেয়ারিং মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার তেল মিলবে: বিপিসি

ঢাকা, ১০ মার্চ – রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকদের জন্য জ্বালানি তেল ব্যবহারের নতুন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে মহানগরে রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলো দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবে। মঙ্গলবার বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে বেশ কিছু শর্ত যুক্ত করা হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় চালকদের আবশ্যিকভাবে তেলের ধরন পরিমাণ এবং মূল্য উল্লেখ করে ক্রয়ের রশিদ প্রদান করতে হবে। এছাড়া পরবর্তী সময়ে পুনরায় জ্বালানি নেওয়ার সময় পূর্ববর্তী ক্রয়ের মূল রশিদ ফিলিং স্টেশনে জমা দিতে হবে। পাশাপাশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে যাচাই করে তবেই জ্বালানি তেল সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language