শিক্ষা

জ্বালানি সাশ্রয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা

রংপুর, ৯ মার্চ – জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার পর রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার ৯ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে রবিবার ৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন পদক্ষেপ গ্রহণ করে।

নির্দেশনায় বলা হয়েছে যে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটির সাথে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এই ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং দাপ্তরিক অফিসসমূহ পুরোপুরি বন্ধ থাকবে। তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীকে যথাযথভাবে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

এস এম/ ৯ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language