জাতীয়

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, দিনের কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে

ঢাকা, ৮ মার্চ – ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় দিনের বেলায় কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৪ মিনিটে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা ও বরিশাল অঞ্চলে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এনএন/ ৮ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language