জাতীয়

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খোঁজার আহ্বান জামায়াত আমিরের

ঢাকা, ৭ মার্চ – সাম্প্রতিক বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বিশ্ব পরিস্থিতি এমন থাকলে দেশের সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করার এবং জরুরি ভিত্তিতে বাস্তবসম্মত সমাধান গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে এই সংকটময় মুহূর্তে যাতে নতুন কোনো সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন তিনি।

এছাড়া দেশের কোথাও থেকে যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language