মধ্যপ্রাচ্য

ইরানের পাল্টা হামলায় ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি

তেহরান, ৭ মার্চ – গত ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ২২০ জন মার্কিন সেনা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান।

শনিবার খতম আল-আনবিয় সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাঘারি এই তথ্য জানিয়েছেন।

তার দাবি অনুযায়ী বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে চালানো হামলায় ২১ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এছাড়া আল-ধাফরা এয়ার বেসে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলায় প্রায় ২০০ জন মার্কিন সেনা হতাহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

ইরানি বাহিনী পারস্য উপসাগরের উত্তরাংশে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা চালিয়েছে বলে মুখপাত্র জানিয়েছেন। তবে ইরানের এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা শুরু করার পর থেকেই দুই পক্ষের মধ্যে এই পাল্টাপাল্টি সংঘাত অব্যাহত রয়েছে।

এনএন/ ৭ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language