মধ্যপ্রাচ্য

ইরানে চার দিনে নিহত ১০৯৭, আহত পাঁচ সহস্রাধিক: হারানার প্রতিবেদন

তেহরান, ৪ মার্চ – ২৮ ফেব্রুয়ারি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে গত চার দিনে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫ হাজার ৪০২ জন, যাদের মধ্যে শতাধিক শিশু অন্তর্ভুক্ত।

মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি বা হারানা।

বিবৃতিতে জানানো হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত বোমা বর্ষণ করেছে। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন আবাসিক এলাকায় এসব হামলা চালানো হয়।

হারানা আরও জানিয়েছে, হতাহতের বিষয়ে প্রচুর তথ্য তাদের কাছে আসছে এবং সেসব তথ্য যাচাই বাচাইয়ের কাজ বর্তমানে চলমান রয়েছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language