মধ্যপ্রাচ্য
সৌদির তেল শোধনাগারে ড্রোন হামলার প্রমাণ মিলল স্যাটেলাইট চিত্রে

রিয়াদ, ৩ মার্চ – ড্রোন হামলার ফলে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের ক্ষয়ক্ষতির চিত্র নতুন স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে। বিবিসি ভেরিফাই এই ছবিগুলো বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করেছে। ভ্যান্টরের ধারণ করা ওই ছবিগুলোতে দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাস তানুরায় অবস্থিত তেল শোধনাগারটির কুলিং টাওয়ারের চারপাশে আগুন এবং পোড়া দাগ স্পষ্ট দেখা যাচ্ছে।
এই বিশেষ এলাকাটি বিভিন্ন স্টোরেজ ইউনিটকে কেন্দ্রীয়ভাবে যুক্ত করে এবং একাধিক পাইপলাইন দ্বারা সংযুক্ত থাকে। শোধনাগারটি সাধারণত একসঙ্গে চারটি ট্যাংকার পূর্ণ করতে সক্ষম এবং সাইটটির দৈনিক উৎপাদন ক্ষমতা পাঁচ লাখ ৫০ হাজার ব্যারেল। হামলার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জেরে তেল শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে আরামকো তেল কোম্পানি।
এস এম/ ৩ মার্চ ২০২৬









