প্রতিবেশীরা নয়, ইরানের হামলার লক্ষ্য শুধুই মার্কিন ঘাঁটি: আব্বাস আরাগচি

তেহরান, ৩ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন যে তেহরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনো যুদ্ধাবস্থায় নেই। ইরানের সামরিক অভিযানের মূল লক্ষ্যবস্তু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো এবং প্রতিবেশী কোনো রাষ্ট্র এর আওতায় পড়বে না।
তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ প্রয়োগ করার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রতারণার অভিযোগ তুলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন সংঘাত এড়াতে আলোচনা চলছিল ঠিক তখনই তারা ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। আব্বাস আরাগচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সেসব ঘাঁটি ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন যে মার্কিন সৈন্যরা হোটেলে আশ্রয় নিলেও ইরানের লক্ষ্যবস্তু থেকে রেহাই পাবে না।
এনএন/ ৩ মার্চ ২০২৬









