জাতীয়

‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের গাছ লাগানো শুরু

বাংলাদেশ পুলিশ

ঢাকা,২৬ অক্টোবর-প্রধানমন্ত্রীর উদ্যোগে নেওয়া ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের বিভিন্ন পুলিশ ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, দেশের বনজ সম্পদ বাড়ানো এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা ও মানুষের অংশগ্রহণ বাড়াতে সবাইকে উৎসাহিত করা।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language