এশিয়া

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত ৩১, আহত দেড় শতাধিক

হাইফা, ২ মার্চ – ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে লেবাননের রাজধানী বৈরুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় লেবাননে অন্তত ৩১ জন নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৪৯ জন।

সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৈরুতের দক্ষিণ শহরতলি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। তেহরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই লেবাননে মুহুর্মুহু হামলা শুরু করে ইসরায়েল। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় অঞ্চলটিতে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language