লালমনিরহাট

অবধৈ অনুপ্রবেশের ৭ ঘণ্টা পর পতাকা বৈঠকে দুই ভারতীয় যুবককে ফেরত দিল বিজিবি

লালমনিরহাট, ১ মার্চ – বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশের দায়ে আটক দুই ভারতীয় যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হয়।

এর আগে ওই দিন বিকেলে লালমনিরহাটের নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। বিজিবি জানায়, আটকের প্রায় সাত ঘণ্টা পর রাত ১১টা ৫৫ মিনিটে দুই বাহিনীর মধ্যে সীমান্তে ১৫ মিনিটের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আটককৃতদের বিএসএফের কাছে সোপর্দ করা হয়েছে।

ফেরত পাঠানো দুই যুবক হলেন ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার নট্টবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনি প্রক্রিয়া ও পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই নাগরিককে বিএসএফের জিম্মায় দেওয়া হয়েছে।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language