আহসান মনসুরের বিদায় ও নতুন গভর্নরের সাক্ষাৎ নিয়ে অর্থমন্ত্রীর নীরবতা

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – নানা আলোচনা ও বিক্ষোভের মধ্যে গভর্নরের পদ থেকে আহসান এইচ মনসুরের বিদায় প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দায়িত্বপ্রাপ্ত নতুন গভর্নর মোস্তাকুর রহমান।
প্রায় আধা ঘণ্টার বৈঠক শেষে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে নতুন গভর্নর কোনো উত্তর না দিয়ে এড়িয়ে যান।
পরবর্তীতে অর্থমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হলে আহসান এইচ মনসুরের বিদায়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় এভাবে তাকে বিদায় করা প্রয়োজন ছিল কি না। উত্তরে অর্থমন্ত্রী জানান তার কিছু বলার নেই। বিষয়টি সঠিক ছিল কি না এমন প্রশ্নের জবাবেও তিনি একই উত্তর দেন।
এছাড়া নতুন গভর্নরের সঙ্গে প্রথম দিনের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









