ফুটবল

আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে আর্সেনাল। তারা ৪-২ গোলে হারিয়েছে লিডস ইউনাইটেডকে। আর্সেনালের জয়ের রাতে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তারা ১-১ গোলে ড্র করেছে ওয়েস্টব্রুমের সাথে।

ঘরের মাঠে ওয়েস্টব্রুম ২ মিনিটেই লিড নেয়। এ সময় এমবায়ে দিয়াগনি গোল করে এগিয়ে নেন দলকে। বিরতিতে যাওয়ার আগে (৪৪ মিনিটে) ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতা ফেরায় ম্যানইউ। এই সমতা বাকি সময়ে আর ভাঙেনি। তাতে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় ওলে গুনার শুলসারের শিষ্যদের।

এই ড্রয়ে ২৪ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে ম্যানইউ। সমান ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ওয়েস্টব্রুম রয়েছে পয়েন্ট টেবিলের ১৯তম স্থানে।

আরও পড়ুন : আলাভেসের জালে বার্সেলোনার গোল উৎসব

এদিকে আর্সেনালের ৪-২ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন পিয়েরে এমরিক আউবেমেয়াং। তিনি ম্যাচের ১৪, ৩১ ও ৪৭ মিনিটে গোল তিনটি করেন। ৪৫ মিনিটে অপর গোলটি করেন হেক্টর বেলেরিন।

বিরতির পর দুটি গোল শোধ দেয় লিডস। ম্যাচের ৫৮ মিনিটে পাসকাল ও ৬৯ মিনিটে হেল্ডার কস্তা গোল করেন। কিন্তু এই গোল দুটি হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এই জয়ে ২৪ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দশম স্থানে রয়েছে আর্সেনাল। ২৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে লিডস রয়েছে ১১তম অবস্থানে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language