জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠকটিকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সভায় প্রশাসনিক কার্যক্রম ও নীতিমালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে, দিনের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধন করবেন। দুপুর ২টায় তিনি মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এবারের বইমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বহুমাত্রিক বাংলাদেশ’। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language