কুমিল্লায় শিশুদের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও গুণীজন সংবর্ধনা

কুমিল্লা, ২৫ ফেব্রুয়ারি – কুমিল্লায় শিশুদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকার একটি রেস্তোরাঁয় স্বেচ্ছাসেবী সংগঠন অভিপ্রায় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া বিশিষ্ট আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন কমিশনের সচিব সৈয়দ আজাদ সুবহানী। অভিপ্রায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম এবং সাংস্কৃতিক সংগঠক জহিরুল হক দুলাল। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফর আলী ও কবি শিপন হোসেন মানবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এ সময় কুমিল্লার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইমুল হক রিংকু ও গভর্নমেন্ট প্লিজার অ্যাডভোকেট মো. তারেক আবদুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমানসহ কুমিল্লার প্রথম নারী আইনজীবী সামছুন নাহার বেগমকে সম্মাননা জানানো হয়।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









