জাতীয়

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫: মনোনীত হলেন ৯ বিশিষ্টজন

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – বাংলা ভাষা ও সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষকের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনীতদের নাম প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটির সম্মতিক্রমে এবং নির্বাহী পরিষদের অনুমোদনে এই পুরস্কার চূড়ান্ত করা হয়েছে। এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন—কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় যৌথভাবে মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে মঈদুল হাসান। আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে এ পুরস্কার তুলে দেবেন।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language