কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘মঞ্চ-২৪’ নামের একটি সংগঠন। রোববার বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সময়সীমা বেঁধে দেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে আর এস ফাহিম চৌধুরী বিগত সময়ে আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। ফাহিম ফারুকী দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থাকা কিছু কুশীলবের কারণে ফাহিমের মতো ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ফাহিম ছাত্রলীগ ও যুবলীগকে সহায়তা করতেন এবং আওয়ামী লীগ নেতাদের অনৈতিক সুবিধা প্রদানের সঙ্গে যুক্ত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









