জাতীয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের ফোনালাপ, সম্পর্ক জোরদারে ঐক্যমত

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে টেলিফোন করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ফোনালাপের সময় দুই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে সম্মত হয়েছেন।

রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, টেলিফোনে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তার বাংলাদেশি সমকক্ষকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান। আলোচনায় দুই দেশের জনগণের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া বাণিজ্যসহ নানামুখী খাতে এবং বিভিন্ন আন্তর্জাতিক বা বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই পররাষ্ট্রমন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language