এনইআইআর টেস্ট রানের কারণে মোবাইল সংযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে: এমটব

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানিয়েছে, এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রানের কারণে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। ডি-রেজিস্ট্রেশন ব্যতীত সিম ব্যবহার করলে এই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমটব এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিটিআরসি কর্তৃক এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রান কার্যক্রম রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত হয়। এই সময়ের মধ্যে ডি-রেজিস্ট্রেশন ছাড়া সিম পরিবর্তন বা ব্যবহার করলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি থাকে।
তবে পরীক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে বলে আশ্বস্ত করা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে মোবাইল অপারেটরদের সংগঠনটি।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









