জাতীয়

হাসনাত আব্দুল্লাহর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্ট্যাটাস মুহূর্তে ভাইরাল

কুমিল্লা, ২১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে অত্যন্ত সংক্ষিপ্ত একটি বার্তা পোস্ট করেন। স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’।

মাত্র দুটি শব্দের এই বার্তাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই তা অন্তর্জাল দুনিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভাইরাল হওয়া এই পোস্টটি ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। পোস্টটির নিচে অনুসারী ও সাধারণ মানুষের বিচিত্র ও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

এসএএস/ ২১ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language