নাটক

জাইমা রহমানকে প্রশংসায় ভাসালেন অভিনেত্রী তানজিন তিশা

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাসন্তান জাইমা রহমানের ভূয়সী প্রশংসা করেছেন। শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জাইমাকে মার্জিত ও বিনয়ী বলে আখ্যায়িত করেন এই অভিনেত্রী।

তানজিন তিশা তার পোস্টে উল্লেখ করেন, জাইমা রহমান সত্যিই অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবনযাপনে বিশ্বাসী একজন মানুষ। বিদেশে বড় হওয়া সত্ত্বেও তিনি যেভাবে অত্যন্ত মার্জিত ও গর্বের সঙ্গে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করেন, তা সত্যিই প্রশংসনীয়। অভিনেত্রীর মতে একজন মানুষ যেখানেই বেড়ে উঠুক না কেন, নিজের শিকড়কে এভাবে শক্তভাবে আঁকড়ে ধরাটা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম রোজায় রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে এক ইফতার মাহফিলে অংশ নেন জাইমা রহমান। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা ১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে তিনি ওই ইফতার মাহফিলে যোগ দিয়েছিলেন।

এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language