বরিশাল বিভাগ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৬ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু নেই

বরিশাল, ১৯ ফেব্রুয়ারি – দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর হলো এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরে প্রতিটিতে ৩ জন করে রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন করে রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে সারাদেশে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ১ শতাংশ নারী। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language