বরিশাল বিভাগ

বরিশালে অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করায় দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

বরিশাল, ১২ ফেব্রুয়ারি – বরিশালের উজিরপুর উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অনুমতি ব্যতিরেকে কর্মস্থল ত্যাগের দায়ে দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া ওই দুই কর্মকর্তা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার ওবায়দুর রহমান ও খাদিজা খানম। নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে তাৎক্ষণিকভাবে তাদের স্থলে নতুন দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন বিকে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা খানম এবং বড়াকোঠা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযুক্ত দুই কর্মকর্তা কোনো অনুমতি ছাড়াই কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন। স্থানীয়দের অভিযোগ, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতার বাসায় গিয়েছিলেন, যদিও বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে নির্বাচনী আচরণবিধি ও দায়িত্ব অবহেলার কারণে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতারা অভিযোগ তুলেছেন যে ওই কর্মকর্তারা স্থানীয় জামায়াতের আমিরের বাসায় গোপন বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন। তবে অভিযুক্তরা দাবি করেছেন তারা রাতের খাবার খেতে বাইরে বেরিয়েছিলেন। পরিস্থিতি ঘোলাটে হলে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এই রদবদল করা হয়।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language