জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

শেরেবাংলা নগর, ১৭ ফেব্রুয়ারি – গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন।

এর আগে মঙ্গলবার বিকেলে দেশের একাদশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে তিনি সরাসরি জিয়া উদ্যানে যান এবং সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language