নির্বাচন

গুলশানে ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে তারা রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হন। কেন্দ্রে পৌঁছানোর পর তারা যথাযথ নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে ভোট প্রদান করেন। এ সময় ভোটকেন্দ্র এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ করা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে পরিবেশ ছিল সুশৃঙ্খল।

ভোট দেওয়ার পর তারেক রহমান কেন্দ্রে কিছুটা সময় অবস্থান করেন এবং ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। অন্যদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তাদের দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়া রহমানও একই কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন।

এস এম/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language