জাতীয়

কমনওয়েলথ পর্যবেক্ষক নেতা নানা আডো: সবকিছু মসৃণভাবে চলছে

ঢাকা, ১২ ফেব্রুয়ারি – “যতদূর দেখেছি, সবকিছু মসৃণভাবে চলছে, আশা করি দিনভর এই ধারাবাহিকতা বজায় থাকবে”—এভাবে মন্তব্য করেছেন কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট এইচ ই নানা আকুফো আডো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্র পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান। সকাল সাতটা থেকেই কমনওয়েলথের পর্যবেক্ষক দল কেন্দ্রটিতে এসে ভোটগ্রহণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

২৩ সদস্যের কমনওয়েলথ অবজারভার গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো আডো। প্রতিনিধি দলটি দিনভর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে বলেও তিনি জানিয়েছেন।

এনএন/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language