জাতীয়
ঢাকা-১৭ আসনে গুলশানে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-১৭ আসনে রাজধানীর গুলশানে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী বৃহস্পতিবার গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, জানিয়েছে নির্বাচন কমিশন।
সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৬









