ঢাকা

ড. ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

তেজগাঁও, ৯ ফেব্রুয়ারি – রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকের বিষয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সাধারণত বিকেলে প্রেস ব্রিফিং বা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভার সিদ্ধান্তগুলো গণমাধ্যমকে জানানো হয়ে থাকে। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এ এম/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language