নির্বাচন

ঢাকা-১৩ আসনে মামুনুল হকের নির্বাচনী সমাবেশ কাল, থাকবেন জামায়াত আমীর

 

ঢাকা-১৩, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৩ আসনে নির্বাচনী প্রচারণায় গতি এসেছে। এই আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের সমর্থনে এক নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়েছে।

সোমবার ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম সমাবেশে যোগ দেবেন। ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে। মূলত ঢাকা-১৩ আসনের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এলাকার উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language