জাতীয়

পোস্টাল ভোটে ব্যাপক সাড়া, দেশে পৌঁছেছে ৪ লাখের বেশি প্রবাসী ব্যালট

ঢাকা, ৭ ফেব্রুয়ারি – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে ভোটদান কার্যক্রম জোরেশোরে এগিয়ে চলছে। ‘পোস্টাল ভোট বিডি’ নামক মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট। শনিবার সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্যে এসব পরিসংখ্যান উঠে এসেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায় প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের গন্তব্যের দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। পোস্ট অফিস বা ডাক বক্সে জমা পড়েছে ৪ লাখ ৬৮ হাজার ৯১টি ব্যালট।

এছাড়া দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের জন্য আবেদনকারীদের মধ্যে বিডি পোস্ট কর্তৃক ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ভোটাররা গ্রহণ করেছেন ৩ লাখ ৮১ হাজার ৭টি এবং ভোটদান সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। দেশের ভেতর থেকে রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।

এনএন/ ৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language