জাতীয়

রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি – রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন সরকার সূলভমূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে।

মঙ্গলবার (০৩ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সময় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করা হবে।

এনএন/ ০৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language