জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড, ফেসবুকে দিলেন সতর্কবার্তা

ঢাকা, ২ ফেব্রুয়ারি – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি হ্যাকড হয়েছে। সোমবার ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তার মাধ্যমে উপদেষ্টা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন যে তাঁর ফোন নম্বরটি হ্যাকারের কবলে পড়েছে। হ্যাকাররা তাঁর নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা বা অর্থ চাইতে পারে এমন আশঙ্কা থেকে তিনি স্পষ্ট করেন যে তিনি কারো কাছে কোনো অর্থ সাহায্য চাইছেন না। এ ধরণের কোনো অনুরোধ পেলে তা উপেক্ষা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।
এনএন/ ২ ফেব্রুয়ারি ২০২৬









