জাতীয়

জামায়াত ও বিএনপির ৮ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

ঢাকা, ২০ জানুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলের সাতজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

পৃথক চিঠির মাধ্যমে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার কথাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীর ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে।

জামায়াতের বাকি ছয়জন প্রার্থী হলেন— নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও রফিকুল ইসলাম খান।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, জামায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি ফরোয়ার্ড করতে বলেছি।

দলটির পক্ষ থেকে সাতজনের নিরাপত্তা ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি আবেদন করা হয়েছিল। পরদিনই সম্মতি দিয়ে ইসি সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।

এছাড়া বিএনপি নেতা মজিবুর রহমানের নিরাপত্তা নিশ্চিতে চিঠি পাঠানো হয় সোমবার।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, সংসদ সদস্য পদপ্রার্থীদের আবেদনের ভিত্তিতে ইসির নির্দেশনা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

এনএন/ ২০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language