জাতীয়
এনআইডি জালিয়াতি ও গোপন তথ্য বিক্রির অভিযোগে ইসি কর্মকর্তাসহ ২ জন গ্রেপ্তার

ঢাকা, ১৫ জানুয়ারি – জাতীয় পরিচয়পত্র বা এনআইডি জালিয়াতি এবং নাগরিকদের গোপন তথ্য বিক্রি করে প্রতি মাসে কোটি টাকার বেশি অবৈধ আয় করার অভিযোগে নির্বাচন কমিশনের একজন কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্টেন্টসহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এই ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে একটি মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মালিবাগে অবস্থিত সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।
এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬









