জাতীয়

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

ঢাকা, ১০ জানুয়ারি – রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামিসহ অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মো. সজীব (১৭), মো. জুনায়েদ (১৪), মো. নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মো. সানি (২০), মো. ইব্রাহিম (৩০), মো. জাকির হোসেন (২৭), মো. ইয়ামিন (২১), মো. পারভেজ (১৯), মো. সালাম চৌধুরী (৩৫), মো. নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মো. সাকিল (২৫)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে দুইটি পিভিসি ব্যানার, তিনটি মোবাইল ফোন, দুইটি লোহার তৈরি ধারালো দা, দুইটি হাতুড়ি, দুইটি চাকু, পাঁচ পুরিয়া গাঁজা, এক পিস ইয়াবা এবং এক পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এনএন/ ১০ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language