ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন তারেক রহমান

ঢাকা, ০৬ জানুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি নেতাকর্মীদের সংগঠনিক সমস্যা শোনেন এবং সেগুলো চিহ্নিত করে সমাধানের দিকনির্দেশনা দেন।
সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জানান, এটি নির্বাচনকেন্দ্রিক ধারাবাহিক বৈঠকের অংশ। ঢাকা-১৭ আসনের সাংগঠনিক অবস্থা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনা এবং ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এনএন/ ০৬ জানুয়ারি ২০২৬









