জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর

ঢাকা, ০৫ জানুয়ারি – বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশানে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই শোকবার্তাটি হস্তান্তর করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

এনএন/ ০৫ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language