ব্যবসা

এলপি গ্যাস ৫৩ টাকা বেড়ে ১৩০৬ টাকা, অটোগ্যাসের দামও বৃদ্ধি

ঢাকা, ০৪ জানুয়ারি – জানুয়ারি মাসে ভোক্তাদের জন্য এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১৩০৬ টাকা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) এই নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন দামটি আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এছাড়া, অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। আগের ৫৭ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

এর আগে, ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই সময় অটোগ্যাসের দামও ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়েছিল।

এনএন/ ০৪ জানুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language