চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ, ১০ ডিসেম্বর – চাঁপাইনবাবগঞ্জে বাখেরআলী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তসির আলী নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে পরিবার থেকে দাবি করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে বাখেরআলী সীমান্তের ওপারে বাহুড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি চালালে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ভারতের জঙ্গিপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহত তসির আলী সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী পশ্চিমপাড়ার মো. ইব্রাহিমের ছেলে। বাবা ইব্রাহিমের দাবি, বিএসএফের গুলিতে তার ছেলে নিহত হয়েছেন।

পরিবারের বরাত দিয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, তসির আলী তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। ওপারে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত নয়।

তিনি আরও বলেন, ঘটনাটি বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ ডিসেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language