জাতীয়

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

ঢাকা, ১৫ নভেম্বর – বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি এবং সেখানকার পরিস্থিতি বিপজ্জনক। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে এবং এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৮টা ৫৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং এই শহরটির দূষণ স্কোর ২৫০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৫ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language