উত্তর আমেরিকাদক্ষিণ এশিয়া

১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি সই করল ভারত ও যুক্তরাষ্ট্র

কুয়ালালামপুর, ৩১ অক্টোবর – ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে পরবর্তী ১০ বছর ধরে প্রতিরক্ষা খাতে সহযোগিতা চালানোর জন্য একটি চুক্তি সই করেছে। কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক সচিব পিট হেগসেথ আর ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের মধ্যে এক বৈঠকের পর এই চুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

দুটি দেশের মধ্যে এই চুক্তি যেমন ‘সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা’ বৃদ্ধি করবে, তেমনই ‘আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ’ গড়ে তুলবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন মি. হেগসেথ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার ফলে দুটি দেশের মধ্যে যে উত্তেজনা তৈরিই হয়েছিল, তা কাটিয়ে উঠে তারা যখন বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পথে এগোচ্ছে, তার মধ্যেই এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তিটি স্বাক্ষরিত হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ৩১ অক্টোবর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language