জাতীয়
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

ঢাকা, ০৮ অক্টোবর – দেশের সাত জেলায় দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেড়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ অক্টোবর ২০২৫









