ক্রিকেট

তাসকিনের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগে থানায় জিডি!

ঢাকা, ২৮ জুলাই – বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিযোগকারী।

গতকাল রোববার রাতে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটেছে বলে জিডিতে উল্লেখ করা হয়। রাতেই মিরপুর মডেল থানায় জিডিটি করা হয়।

তাসকিনের বিরুদ্ধে অভিযোগটি করেছেন সিফাতুর রহমান সৌরভ নামের এক ব্যক্তি। অভিযোগে তিনি বলেন, তাসকিন তাকে ফোন করে ডেকে নিয়ে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

জানা গেছে, অভিযোগকারী তাসকিনের বন্ধু।

এ বিষয়ে জানতে চাইলে তাসকিনের ফোন বন্ধ পাওয়া যায়।

পাকিস্তানের সঙ্গে সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন ছুটিতে আছে। গেল ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৮ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language