জাতীয়

হাসপাতালে খালেদা জিয়া

ঢাকা, ১৮ জুন – স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে বাসা থেকে রওনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। শুরুতে তিনি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়ে চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিক-পর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। লন্ডনে ১১৭ দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফিরেন সাবেক এই প্রধানমন্ত্রী।

এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় থাকলেও খালেদা জিয়াকে সশরীরে রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৮ জুন ২০২৫


Back to top button
🌐 Read in Your Language