শিক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ৩৩ নির্দেশনা

ঢাকা, ২৪ মে – আগামী ২৬ জুন থেকে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (২৪ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language