ক্রিকেট

বিসিবি থেকে অ্যাডামসের বিদায়, নতুন কোচ হচ্ছেন টেইট

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডমসের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে অ্যাডামসের। গতকাল মিরপুরে ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যরা তাঁকে ফুল দিয়ে বিদায় জানান।

২০২৩ সালে অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছাড়ার পর তাসকিন আহমেদ-শরীফুল ইসলামদের পেস বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের অ্যাডামসকে দায়িত্ব দেয় বিসিবি। তবে বছর দেড়েক কাজ করার পর তার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, নতুন পেস বোলিংয়ে কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট। খেলোয়াড়ি জীবনে গতির জন্য বেশ খ্যাতি ছিল তার। অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে খেলেছেন সাবেক এই গতি তারকা। ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট। তিনি ২০২২ সালে পাকিস্তান জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মৌসুমে চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন টেইট। তার অধীনে রানারআপ হয় বন্দর নগরীর দলটি। তিনি তরুণ পেসারদের দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, বিশেষ করে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদের মতো খেলোয়াড়দের নিয়ে কাজ করেন।


Back to top button
🌐 Read in Your Language