আন্তর্জাতিক

জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবব সরিয়ে নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি

ঢাকা, ৭ মে- ‘অপারেশন সিঁদুর’র জবাবে পাকিস্তানি পাল্টা হামলায় ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে  লুকোচুরি শুরু করেছে দেশিটির সংবাদমাধ্যমগুলো। প্রথমিকভাবে ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরবর্তিতে সেসব খবর সরিয়ে নিচ্ছে নিউজ সাইট গুলো।

দ্য হিন্দু, রিপাব্লিক নিউজ, জি নিউজ ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরবর্তী সংশ্লিষ্ট খবর সরিয়ে নেয় তারা।

এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানের সামরিক বাহিনী জানান, তাদের বাহিনী মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

পকিস্তানের এই দাবির পর ভারতীয় মিডিয়া গুলো তিনটি ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। যদিও পরে তারা একে একে সে খবর সরাতে শুরু করে।

এদিকে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটি কোন দেশের বা কোন মডেলের বিমান তা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাতে তারা জানিয়েছে, ভেঙে পড়া বিমানটি আকালি খুর্দ গ্রাম সংলগ্ন এলাকায় পড়ে, যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সংগ্রহ করছেন।

এই ঘটনায় ১ জন নিহত ও ৯ জন আহত হওয়ার খবর জানালেও যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি তারা।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার জবাবে ভারত পাকিস্তানে সামরিক অভিযান চালায়। দেশটি এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। বিপরীতে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।


Back to top button
🌐 Read in Your Language