অস্ট্রেলিয়া

ফিজিতে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সুভা, ১৪ এপিল – ফিজি দ্বীপপুঞ্জের দক্ষিণে ৬.৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টা ৩ মিনিটে দ্বীপপুঞ্জের দক্ষিণে এই ভূমিকম্পটি অনুভূত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ১৭৪ কিলোমিটার (১০৮ মাইল) গভীরতায়।

মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা নিশ্চিত করেছে যে, উৎপত্তিস্থল গভীর সমুদ্র থেকে হওয়ায় তীব্র ভূমিকম্প সত্ত্বেও সুনামির হুমকি নেই। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে রবিবার ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, গতকাল রবিবার সকালে মাত্র ৬০ মিনিটের মধ্যে ভারত, মিয়ানমার এবং তাজিকিস্তানের কিছু অংশে চারটি ভূমিকম্প আঘাত হানে। যা মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৪ এপিল ২০২৫


Back to top button
🌐 Read in Your Language